কাপাসিয়ায় দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

গাজীপুরের কাপাসিয়া উপজেলার দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৩ জুলাই শুক্রবার সকাল ১০ টায় স্থানীয় ফুলবাড়িয়া হাই স্কুল মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দুর্গাপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আকরাম হোসেনের সভাপতিত্বে ও জামায়াতে ইসলামীর যুব বিভাগের উপজেলা সেক্রেটারি সালমান আব্দুল্লাহ'র পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর -৪ কাপাসিয়া আসনের এমপি সালাউদ্দিন আইয়ুবী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অধ্যাপক শামসুল হুদা লিটন, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও আসন্ন দুর্গাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা মাছউদুর রহমান ফাত্তাহ, উপজেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য মাওলানা আঃ আজিজ, ইঞ্জিনিয়ার এমদাদুল কবির প্রমূখ।
ভোরের আকাশ/এনউব