ধামরাইয়ে নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে দিলেন বাবা

ঢাকার ধামরাইয়ে নেশাগ্রস্থ ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিলেন জন্মদাতা পিতা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ) উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লী গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেশাগ্রস্ত আমীর হামজা যদি (২৮) নামের ২ সন্তানের জনককে ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন।
জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লী গ্রামের আতাউর রহমানের ছেলে ২ সন্তানের জনক আমীর হামজা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাঝে-মাঝে সে অবৈধ মাদক সেবন করে পরিবারের লোকজনদের উপর উচ্ছৃঙ্খল আচরণ করে। নেশার টাকার জন্য বাড়িতে চুরিসহ জিনিসপত্র ভাংচুর চালায়। এতে অতিষ্ঠ হয়ে উঠে পরিবারের লোকজন। নিরুপায় হয়ে নিজ সন্তানকে আইনের হাতে তুলে দিলেন বাবা।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল মামুন বলেন, ‘নেশাগ্রস্ত আমীর হামজার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তার বাবা ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের কাছে তুলে দেন। এ সময় আদালতের কাছে তার দোষ স্বীকার করায় তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধি অনুযায়ী ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়।
ভোরের আকাশ/সু.পা