শিরোনাম
‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে‘আলোকিত লালমনিরহাট’ মডেল সারাদেশে ছড়িয়ে দিতে হবে: প্রধানমন্ত্রীএকযোগে পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি১৬ জেলায় নাশকতা, সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুনখলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠকপাঁচ ধাপের ইউপি নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসিগাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, অনির্দিষ্টকালের জন্য বন্ধ ৫০ কারখানাপরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ যাবে না ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনরোহিঙ্গাদের জন্মহার কমানোর লক্ষ্য ছিল মিয়ানমারের : আইসিজে

কুষ্টিয়ার থানাপাড়ায় ডেঙ্গুতে এক যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কুষ্টিয়া শহরের থানাপাড়ায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ইমন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমন শহরের থানাপাড়া এলাকার মৃত মন্টুর ছেলে।

হাসপাতাল ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, কয়েক দিন আগে জ্বরে আক্রান্ত হন ইমন। প্রথমে বাড়িতে রেখেই তাঁর চিকিৎসা চলছিল। অবস্থার অবনতি হলে বুধবার (১৮ নভেম্বর) তাঁকে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার আরও অবনতি হলে বৃহস্পতিবার তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ইমনের ফুফাতো ভাই মৃদুল জানান, মেডিকেল কলেজ হাসপাতালের পঞ্চম তলায় নেওয়ার পর চিকিৎসক দেখানোর সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন ইমন। এরপরই তাঁর মৃত্যু হয়। হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

জানা যায়, একই এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোকসানা খাতুন ও তাঁর সন্তান রাইসা হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁদের রাজশাহী নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। তবে পথে রাইসার মৃত্যু হয়। একই সময়ে শ্যামলী খাতুন নামের আরও এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

চকরিয়ায় টমটম পোড়ানোর মামলায় সাংবাদিক গ্রেপ্তার

স্থানীয় বাসিন্দা হাসনাত জানান, অল্প কয়েক দিনের ব্যবধানে একই এলাকায় একের পর এক মৃত্যুর ঘটনায় তাঁরা উদ্বিগ্ন। ডেঙ্গুর বিস্তার ঠেকাতে থানাপাড়ায় দ্রুত মশক নিধন কার্যক্রম জোরদার, নিয়মিত ওষুধ ছিটানো এবং মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

এ বিষয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মো. আকুল উদ্দিন বলেন, সদর হাসপাতাল থেকে রেফার্ড রোগী ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: