শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান বর্তমান প্রধান মন্ত্রী তারেক রহমান নির্বাচনের আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সরকারে এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথেই এগিয়ে যাচ্ছে। বিএনপি কোন প্রতিশ্রুতি ভঙ্গের দল নয়, আমরা জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি এবং আগামী দিনেও কাজ করে যাব ইনশাআল্লাহ।

শনিবার (৪ এপ্রিল) দুপুর দু'টায় দিনাজপুর শিশু অ্যাকাডেমিতে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত এতিমখানা এবং আশ্রমে ক্যাপিটেশন গ্রান্ডের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।  

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে পিছু হটেননি; বরং অস্ত্র হাতে যুদ্ধ করে স্বাধীনতা অর্জনের পর ব্যারাকে ফিরে গিয়ে ছিলেন। একই ভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কোন আপোস করেননি।তিনি দেশে থেকেই জনগণকে সাথে নিয়ে দেশ রক্ষায় জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে গেছেন।

তিনি আরও বলেন, অনেকে আপোস করেছে, ইতিহাসে অনেক বিশ্বাসঘাতকতার ঘটনাও রয়েছে। ১৯৮৬ সালের নির্বাচনে কারা তৎকালীন স্বৈরশাসককে বৈধতা দেয়ার জন্য নির্বাচনে গিয়েছিল, সেটি দেশের মানুষ জানে। তবে আমরা কোনো রাজনৈতিক দলের নাম নিতে চাই না।

জাতীয় সনদ প্রসঙ্গে ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বিএনপি জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত জাতীয় সনদকে একটি জাতীয় দলিল হিসেবে দেখে এবং সেটিকে সম্মান করে।

তিনি বলেন, বিএনপি জাতীয় সনদ বাস্তবায়ন করবে। একই সঙ্গে নির্বাচনী ম্যানিফেস্টোতেও যা বলা হয়েছে, তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তবে বিএনপি নিয়ম-নীতির ভিত্তিতে এগোতে চায়। রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে হয় না; রাষ্ট্র পরিচালনা হয় নিয়ম, নীতি ও প্রাতিষ্ঠানিক কাঠামোর মাধ্যমে।

জেলা প্রশাসক মো.রফিকুল ইসলামের সভাপ‌তি‌ত্বে আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন , জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জায়া মিয়া এমপি, দিনাজপুর- ২ আস‌নের সংসদ সদস্য মো. সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি'র সভাপতি অ্যাড.মো.মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার জেদান আল মুসা-পিপিএম , সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌস, দিনাজপুর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি মো. আবু বক্কর সিদ্দিক প্রমখ।

দিনাজপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল মতিন  জানান,জেলায় অবস্থিত মোট ১০৬টি প্রতিষ্ঠানের মাঝে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক  শনিবার বিতরণ করা হয়। চেক পেয়েছে ১০৪টি এতিমখানা এবং ২টি সনাতন হিন্দু ধর্মীয় আশ্রম।বিতরণকৃত অর্থে ৩ হাজার ২৪ জন শিশু এবং সনাতন ধর্মীয় আশ্রমে অবস্থিত ২৪ জনের খাবারের জন্য এই অর্থ  প্রদান করা হয়েছে।

ভোরের আকাশ/নি

দিনাজপুর

শেয়ার করুন: