শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

অপরাধীর কোনো দল নেই: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান সরকার একটি অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করছে। বিশেষ করে হাটহাজারী ও বায়েজিদ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা হবে বলে তিনি জানান।

তিনি সতর্ক করে বলেন, “অপরাধীর কোনো দল নেই। কেউ যদি দলের পরিচয় ব্যবহার করে অপরাধে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

মঙ্গলবার (১৩মে) হাটহাজারী পৌরসভা প্রাঙ্গণে অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হাটহাজারীর জনগণ তাকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করেছে, তাই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তিনি দায়বদ্ধ। তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে তারা অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেছেন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও কঠোর বার্তা দিয়ে বলেন, কেউ যদি রাজনৈতিক পরিচয় ব্যবহার করে অপরাধে জড়ায়, তাহলে তার বিরুদ্ধে আইন আরও কঠোরভাবে প্রয়োগ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করা হবে।

তিনি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো তদবির গ্রহণ না করে অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে দলের কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি জানান।

প্রতিমন্ত্রী আরও বলেন, উন্নয়ন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। “সবার আগে বাংলাদেশ” এই চেতনা ধারণ করেই ভবিষ্যৎ গড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগল কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

অনুষ্ঠান শেষে তিনি হাটহাজারী পৌরসভার শীলছড়ি এলাকায় সড়ক উন্নয়ন ও এলইডি স্ট্রিট লাইট প্রকল্পের উদ্বোধন করেন। পাশাপাশি ফরহাদাবাদ ও ধলই ইউনিয়নে সেতু, কালভার্ট ও সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এনউব

প্রতিমন্ত্রী মীর হেলাল

শেয়ার করুন: