শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগল কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, আতঙ্কে এলাকাবাসী

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৬, ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি বেওয়ারিশ পাগল কুকুরের কামড়ে একের পর এক প্রাণহানির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। গত ৬, ৯ ও ১২ মে চারজনের মৃত্যুর পর বুধবার(১৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় সুলতানা বেগম নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে পাগল কুকুরের কামড়ে মৃতের সংখ্যা দাঁড়ালো পাঁচজনে।

মৃতরা হলেন উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি গ্রামের নন্দ রানী, একই ইউনিয়নের ফুল মিয়া, ছাপরহাটি ইউনিয়নের রতনেশ্বর কুমার কঞ্চিবাড়ি ইউনিয়নের আফরোজা বেগম এবং সর্বশেষ মারা যাওয়া কঞ্চিবাড়ি ইউনিয়নের ধুপনি এলাকার সুলতানা বেগম।

স্থানীয় জানান, গত ২২ এপ্রিল সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের বজরা কঞ্চিবাড়ি এবং পাশের ছাপরহাটি ইউনিয়নের মন্ডলেরহাট এলাকায় একটি বেওয়ারিশ পাগল কুকুর হঠাৎ করে হামলা চালায়। এ সময় দুই শিশুসহ অন্তত ১৪ জন আহত হন।

আরও পড়ুন

বরফের নিচে প্রবাহমান নদী: বাংলাদেশ–ভারত সম্পর্ক কোন পথে এগোচ্ছে?

কঞ্চিবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় একে একে চারজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আরও ৯ জন নারী-শিশুসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।

এদিকে পরপর পাঁচ জনের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত আক্রান্তদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি এলাকায় কুকুর নিধন ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/এনউব

৫ জনের মৃত্যু

শেয়ার করুন: