শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

মাদারীপুরে কাবাডি প্রতিযোগিতা: শিরোপা জিতল ইউ.আই. সরকারি উচ্চ বিদ্যালয়

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

মাদারীপুরে উৎসবমুখর পরিবেশে জেলা পর্যায়ের দিনব্যাপী কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শহরের ইউনাইটেড ইসলামিয়া (ইউ.আই.) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। 

খেলায় জেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠান—জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ, ইউ.আই. সরকারি উচ্চ বিদ্যালয়, আছমত আলী খান পাবলিক স্কুল এন্ড কলেজ, কুলপদ্বী উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব আমিন উদ্দিন হাই স্কুল এবং আলজাবির হাই স্কুল অংশগ্রহণ করে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় কুলপদ্বী উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক ইউনাইটেড ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়।

মাদারীপুর জেলা ক্রীড়া অফিসার মো. আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ মর্জিনা আক্তার। তিনি বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি গ্রামীণ ঐতিহ্য ও জাতীয় খেলা কাবাডির গুরুত্ব তুলে ধরে বলেন, তরুণ প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে মাঠের খেলার কোনো বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জুয়েল আহমেদ, ইউ.আই. সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলাম এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও প্রশিক্ষকরা উপস্থিত ছিলেন। খেলোয়াড়দের চমৎকার নৈপুণ্য এবং দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।

ভোরের আকাশ/নি

মাদারীপুর

শেয়ার করুন: