শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

কোটি টাকার ক্ষয়ক্ষতি

ব্রাহ্মণবাড়িয়ায় মধ্যরাতে ভাঙ্গারি গুদামে আগুন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় একটি ব্যাটারির ভাঙ্গারির গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে  জেলা শহরের বিরাসার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ঘন্ট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ওই ব্যবসা প্রতিষ্ঠানটির মালিকের পক্ষ থেকে দাবী করা হয়েছে। 

জানা যায়, বিরাসার এলাকার ছোট্ট মিয়ার ব্যাটারি ভাঙ্গারীর গুদামে হঠাৎ করে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো দোকানে ছড়িয়ে পড়ে। দোকানে থাকা পুরাতন ব্যাটারি ও প্লাস্টিক সামগ্রীর কারনে আগুনের তীব্রতা বৃদ্ধি পায় এবং চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় পুরো এলাকায় আগুন আতংঙ্ক ছড়িয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা যে যা পারে তা নিয়ে আগুন নেবানোর চেষ্টা করেন। 

প্রতিষ্ঠানের মালিক পক্ষ থেকে দাবি করা হয়, অগ্নিকান্ডে তাদের প্রায় ২ কোটি টাকার পণ্যের ক্ষয়ক্ষতি হয়েছে। 

এদিকে খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট। পরে সরাইল থেকে আরো দু'টি ইউনিটসহ মোট ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তাৎক্ষনিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এছাড়া কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি। 

আরও পড়ুন

ঝালকাঠিতে বিভিন্ন স্থানে আমুর মুক্তির দাবিতে পোস্টার

ঘটনা সম্পর্কে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফারুক আহমেদ জানান, প্রাথমিকভাবে অগ্নিকান্ডের কারণ জানা যায়নি। 

তবে প্রতিষ্ঠানটিতে দাহ্য পদার্থ থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।

ভোরের আকাশ/ র.ই

আগুনে পুড়ে ছাইফারুক আহমেদ

শেয়ার করুন: