নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে মুর্শিদ কামালকে সভাপতি ও শরিফুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে রামখানা ইউনিয়ন শাখার ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মুর্শিদ কামালের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট ইয়াছিন আলী সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, নাগেশ্বরী উপজেলা শাখার সাধারণ সম্পাদক এমদাদুল হক, আব্দুল মতিন ও শরিফুল আলম মিঠুসহ অনেকে। সমাবেশে শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে মুর্শিদ কামালকে সভাপতি ও শরিফুল আলম মিঠুকে সাধারণ সম্পাদক করে রামখানা ইউনিয়ন শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের ১৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।
ভোরের আকাশ/সু.পা