শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন জুয়ায় আসক্তি

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ৯ আগস্ট ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। শনিবার (৮আগস্ট) বিকালে ইজ্জতপুর পরিত্যক্ত রেলস্টেশনের আউট সিগন্যেলের কাছে এ ঘটনা ঘটে।

নিহত রিনা আক্তারের পাশে পড়ে থাকা আইডি কার্ড দেখে স্থানীয়রা খবর দিলে তার ভাই সুমন তাদের লাশ শনাক্ত করে। নিহতের স্বামী আল-আমিন দক্ষিণ ভাংনাহাটি গ্রামে ভাড়া থেকে হ্যামস গার্মেন্টস এ চাকরি করে আসছিলেন। স্ত্রী রিনা আক্তার বরমীর পাইটাল বাড়ী গ্রামের সিদ্দিকের কন্যা। তিনি আরবেলা ফ্যাক্টরিতে চাকরি করতেন।

নিহতের ভাই সুমন জানান, প্রেম করে তার বোন চার বছর আগে বিয়ে করেন। কোনো পরিবারই তাদের বিয়ে মেনে নেয়নি। তারা গার্মেন্টেসে চাকরি এবং ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের এক বছর বয়সী এক ছেলে আছে। স¤প্রতি আল-আমীন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া লেগে থাকতো। এ ঘটনায় আল-আমিনকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন রিনা। তার আত্মহত্যা করার কারণ খুঁজে পাচ্ছি না।

আরও পড়ুন

মান্দায় আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম সিরাজী জানান, ময়মনসিংহগামী কমিউটর এক্সপ্রেসের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন তারা।

রাতে জয়দেবপুর থানার রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

ভোরের আকাশ/এনউব

আত্মহত্যা

শেয়ার করুন: