শিরোনাম
রাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েনরাশিয়া-ইউক্রেনের পালটাপালটি ড্রোন হামলায় আহত ১৬স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে আট লাশ উদ্ধারজুনে গন্ধর্বপুর প্ল্যান্ট থেকে রাজধানীর ১৩ অঞ্চলে চালু হবে বিশুদ্ধ পানি সরবরাহডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫০এক দিনের ব্যবধানে ফের বাড়লো সোনার দামজাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রীবাসে অগ্নিসংযোগ ঠেকাতে যাত্রীবেশে থাকবে সাদা পোশাকের পুলিশঢাকাসহ বিভিন্ন জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

সৈয়দপুরে জেলা যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সৈয়দপুর (নীলফামারী প্রতিনিধি)

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৯ ও ৩০ নভেম্বরের সমাবেশ ও মিছিল সফল করার লক্ষ্যে সৈয়দপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

​শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারে সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের উদ্যোগে এ সভা আয়োজন করা হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) এড. রাজিব আহসান চৌধুরী পাপ্পু। সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আহ্বায়ক মোঃ তারিক আজিজ সভায় সভাপতিত্ব করেন।

​সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ রিজওয়ান আক্তার (পাপ্পু)।

আরও পড়ুন

লালমনিরহাটে জাল নোটসহ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার

এসময় আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজাল হক সাজু, জাকির হোসেন মেলন, খালিদ, নাঈম সরকার, সৈয়দপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজা রেজা, সদস্য সচিব মোস্তফা কামাল,সৈয়দপুর রাজনৈতিক জেলা যুবদলের আওতাধীন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুল ইসলাম,  সৈয়দপুর পৌর যুবদলের আহবায়ক সালাম রেজা, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আসা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

​বক্তারা বলেন আগামী ২৯ ও ৩০ নভেম্বরের কেন্দ্রীয় সমাবেশ ও মিছিল সর্বাত্মকভাবে সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকার আহ্বান জানান।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: