সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবাষিকী পালিত

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বেলা ১১টায় শাহজাদপুর উপজেলার দ্বাবারিয়া মহল্লায় শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও শাহজাদপুর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলন কমিটি যুগ্ম সমন্বয়ক গোলাম সরোয়ার।
দোয়া মাহফিলে প্রধান অতিথি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন। তাঁর সাহসী নেতৃত্ব ও ত্যাগ দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের কারণে তিনি আজ গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এ সময়ে দেশের মানুষের দোয়া ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন।
আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের সমৃদ্ধ কামনা করে দোয়া করা হয়। পরে উপস্থিত লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়।
ভোরের আকাশ/মো.আ.