শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইসলামী আন্দোলন বাংলাদেশে গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ৪:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎‎ইসলামী আন্দোলন বাংলাদেশ, গাইবান্ধা জেলা শাখার আগামী দুই বছরের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২২ আগস্ট) দুপুরে গাইবান্ধা শহরের দেশি ভোজ কনফারেন্স হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা কমিটির সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুফতি আল আমিন বিন হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে ২৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

‎উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করার পর তাদের শপথবাক্য পাঠ করান জেলা কমিটির সভাপতি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল মাজেদ।

‎শপথ অনুষ্ঠানে নেতৃবৃন্দ নতুন কমিটির দায়িত্বশীলদের সংগঠনের আদর্শ, নীতি ও শৃঙ্খলা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

নরুন্দিতে ব্রহ্মপুত্র নদের ওপর সেতু না থাকায় ১০ গ্রামের মানুষের দুর্ভোগ

নেতৃবৃন্দ বলেন, নতুন কমিটির দায়িত্বশীলদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠা, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

‎অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির দায়িত্বশীলরা আগামী দুই বছর সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ভোরের আকাশ/রই

মোহাম্মদ আব্দুল মাজেদ

শেয়ার করুন: