শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে হত্যা মামলায় যুবকের আমৃত্যু কারাদন্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ৭:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

সিরাজগঞ্জে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক যুবককে হত্যার দায়ে শ্রী পলাশ চন্দ্র সুত্রধরকে আমৃত্যু কারাদন্ড দিয়েছে আদালত। একই সাথে ২৫ হাজার অর্থদন্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

সোমবার (২৭ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ ইকবাল হোসেন এরায় ঘোষনা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রফিক সরকার এতথ্য নিশ্চিত করেছেন।

দন্ডপ্রাপ্ত শ্রী পলাশ চন্দ্র সুত্রধর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সারোটিয়া নতুনপাড়া গ্রামের শ্রী বাঞ্চ সুত্রধরের ছেলে।

আরও পড়ুন

রুয়েটে ওয়ার্ল্ড কিউএস র‌্যাংকিং সংক্রান্ত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের বড় সারোটিয়া গ্রামের ইবনে বতুতা মুনমুন আসামী শ্রী পলাশ চন্দ্র সুত্রধরের কাছে পাওনা বাবদ দুই লক্ষ টাকা পাইতো। পাওনা টাকা নিয়ে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। ২০১৭ সালের ২৩ জুলাই ইবনে বতুতা মুনমুন পাওনা টাকা আদায়ের জন্য আসামী শ্রী পলাশ চন্দ্র সুত্রধরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিলো না। ২৫ জুলাই ইবনে বতুতা মুনমুনের স্বজনরা আসামী পলাশ চন্দ্রের বাড়িতে যায়। তারা বাড়ির বিভিন্ন ঘরে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে আসামীর ঘরে মধ্যে মাটি খোঁড়া দেখতে পায় স্বজনরা। পরে বিষয়টি পুলিশকে অবগত করাহলে পুলিশ ঘরের মধ্যে মাটি খুঁড়ে ইবনে বতুতা মুনমুনের লাশ উদ্ধার করে।

এঘটনায় নিহতের বড় ভাই ইবনে কাশিম বাবু বাদী হয়ে মামলা দায়ের করেন।নদীর্ঘস্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালতের বিচারক আসামী শ্রী পলাশ চন্দ্র সুত্রধরকে আমৃত্যু কারাদন্ড প্রদান করেন।

ভোরের আকাশ/এনউব

কারাদন্ড

শেয়ার করুন: