শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে ট্রাক চালককে পেটানোর অভিযোগে ব্যবসায়ী আটক

ভ্রাম্যমান প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা খাদ্য গুদামের এক মালবাহী ট্রাক চালককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ির বিরুদ্ধে। 

অভিযুক্ত  সিয়াম (২৭) শ্রীপুর বাজারের স্টেশনারি ব্যাবসায়ি এবং বরমী ইউনিয়নের গাড়ারন (খলারটেক) গ্রামের ইউসুফ আলীর পুত্র । আহত গাড়ী চালক মো. সুজন ভোলা জেলার সদর থানার আবু তাহেরের ছেলে।

শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার রেলস্টেশন এলাকার খাদ্য গুদামের পাশে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আহত ট্রাক চালককে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তার চোখের গুরুতর জখম দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছেন।

এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যাবসায়ি সিয়ামকে আটক করেছে।

প্রত্যক্ষদর্শী ​স্থানীয় ব্যবসায়ী আব্দুর রহমান জানান, দুপুরে উপজেলা খাদ্য গুদামের একটি মালবাহী ট্রাক গুদামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকের সঙ্গে লেগে ডিসের তার ছিঁড়ে গেলে স্থানীয় ব্যবসায়ী সিয়াম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি চালককে ব্যাপক মারধর করেন।

আরও পড়ুন

সৈয়দপুরে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

​ঘটনার পরপরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত সিয়ামকে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নিয়ে যায়।

​এ বিষয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে। এসময় সিয়াম নামে একজনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ভোরের আকাশ/ র.ই

ব্যবসায়ী আটকজুনায়েদ

শেয়ার করুন: