সৈয়দপুরে দুস্থদের মাঝে নগদ অর্থ বিতরণ

পবিত্র ঈদুল আযহা-২০২৬ উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত নগদ আর্থিক সহায়তা সৈয়দপুর উপজেলার দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩জুন) বিকেল ৬টায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা ও সহায়তা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম (এমপি)। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ্ ফাতেহা তাকলিমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক মো. শাহীন আকতার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন।
অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলার ৩০০ জন দুঃস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে মোট ৩লাখ টাকা নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। এ-সময় বিএনপি র অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
ভোরের আকাশ/ র.ই