শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে ঈদপরবর্তী মতবিনিময় সভায় মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন

"নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন মেনে চলার বিকল্প নেই"

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ২৩ মার্চ ২০২৬, ৩:২০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক  মন্ত্রী অধ্যাপক  ডা. আবু জাফর মো.জাহিদ হোসেন বলেছেন, “আমাদের সবার আগে দেশপ্রেমের প্রত্যয় নিয়ে আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। একটি সভ্য ও শান্তিপূর্ণ সমাজ গঠনে আইন মেনে চলার বিকল্প নেই। কেউ যেন নিজের হাতে আইন তুলে না নেয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।”

রোববার (২২ মার্চ) বিকালে দিনাজপুরের বিরামপুর উপজেলায় মাসব্যাপী সিয়াম-সাধনার পর পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সূধীসমাবেশ ও মতবিনিময় সভায় তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের  সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়ের অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, “দেশে শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে জনগণের সচেতনতা অত্যন্ত জরুরি।” বিএনপি'র প্রত্যেক নেতাকর্মীদের দেশের প্রচালিত আইন মেনে চলার  পরামর্শ দিয়েছেন তিনি । দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং   আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।  

প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে  তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে হলে সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কারণ আপনাদের বেতন হয় এদেশের মানুষের দেয়া ট্যাক্সের অর্থে। আপনারা জনগণের সেবা সহজ ভাবে করবেন। তবেই জনগণ আপনাদের প্রতি আস্থা রাখতে পারবেন।

সেই সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, তারা যেন জনগণের পাশে থেকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখেন।

আগামী দিনে সকলকে নিয়ে দেশের উন্নয়নের ধারাবাহিকতায় এলাকায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ বসবাসযোগ্য এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি বলে তিনি আশাবাদ  ব্যক্ত করেন।

এ সময় সভায় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি দলীয় নেতাকর্মিগণ ও সর্বস্তরের সুধীজন স্বতঃস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন।

তিনি রোববার তার নির্বাচনী এলাকা দিনাজপুর- ৬ এর চারটি উপজেলায় প্রশাসন ও দলীয় নেতাকর্মী এবং সর্বস্তরের সুধীজনের সাথে ঈদ পরবর্তী মতবিনিময় সভা করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

দিনাজপুরডা. এজেডএম জাহিদ হোসেন

শেয়ার করুন: