শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

বেতন-ভাতা পান না প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা

পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১০ মে ২০২৫, ৭:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
বেতন-ভাতা পান না প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা
বেতন-ভাতা পান না প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা

প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা ভাতা, প্রতিবন্ধীবান্ধব শিক্ষাবন্ধব এবং প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীদের স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ বিভিন্ন দাবিতে পাবনার আমিনপুরে প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) বিকেলে আমিনপুরের নতুন মিরপুরের শীতলপুরের সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সুপ্তশিখা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ সিমানুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সরকার।

বক্তারা বলেন, বাংলাদেশে সবচেয়ে বেশি বৈষম্যের শিকার প্রতিবন্ধীরা। তাদের দায়িত্ব কেউ নিতে চান না। কিন্তু আমরা প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা নিয়েছি। নাকের ময়লা, মুখের লালা মাখিয়েও প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীরা কাজ করছেন। কিন্তু তাদের নূন্যতম স্বীকৃতি নেই। জীবন জীবিকা নেই। তাই প্রতিবন্ধীদের প্রতিষ্ঠিত করতে হলে প্রতিবন্ধী শিক্ষক-কর্মচারীদের স্বীকৃতি ও এমপিওভুক্তি করতে হবে।

আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক মরিয়ম খাতুন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম, অর্থ সম্পাদক ইয়াকুব আলী, রংপুর বিভাগীয় আহ্বায়ক নাসরুল আলম, রাজশাহী বিভাগীয় আহ্বায়ক শায়লা আক্তার, চর নতিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান শিপন, যুবদল নেতা পান্না প্রমুখ।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: