শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

খোকসায় খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগ

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় চালক ও নৈশ্য প্রহরীকে বেঁধে অস্ত্রের মুখে মারধর করা হয়। 

বুধবার গভীর রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের একটি বৃহৎ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গত ১৬ মার্চ মোড়াগাছা–হাসিমপুর এলাকায় ৩ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খনন কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর মেশিন লক্ষ্য করে দুর্বৃত্তরা হামলা চালায়। গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি দল মুখে গামছা বেঁধে এসে চালক ও কর্মীদের ওপর হামলা করে। 

তারা চালকদের মারধর করে এবং তাদের কাছে থাকা একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী নৈশ্য প্রহরী বিদ্যুৎ জানান, তিনি সাপ্তাহিক বেতনে প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রাত প্রায় ১টার দিকে ১০–১২ জনের একটি দল এসে তাদের বুকে অস্ত্র ঠেকিয়ে মারধর করে। পরে তারা স্কেভেটর মেশিনের ব্যাটারি খুলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, দুর্বৃত্তরা স্কেভেটর মেশিনের ব্যাটারি খুলে নিয়ে যায় এবং একটি মেশিনে আগুন দেয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার পেলো আইজিপি ব্যাজ

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তরা চালক ও হেলপারদের মারধর করে একটি স্কেভেটর মেশিনে আগুন দেয়। 

এ সময় তারা একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভোরের আকাশ/ র.ই

হামলা ও ভাংচুরমোল্লা জাকির হোসেন

শেয়ার করুন: