শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হিরাঝিল সড়কের বেহাল দশা

দুই বছরেও মেলেনি সংস্কার, চরম দুর্ভোগে হাজারো মানুষ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ডের হিরাঝিল এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়কের অংশ প্রায় দুই বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চালকরা। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে বৃষ্টির পানি জমে থাকায় কোথায় কত গভীর গর্ত রয়েছে তা বোঝার উপায় থাকে না। ফলে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে হাজারো মানুষকে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, হিরাঝিল সড়কের ক্ষতিগ্রস্ত অংশে পানি জমে থাকায় যানবাহন ধীরগতিতে চলাচল করছে। মোটরসাইকেল, অটোরিকশা, সিএনজি, ইজিবাইক ও ব্যাটারিচালিত রিকশাগুলো গর্ত এড়িয়ে চলার চেষ্টা করতে গিয়ে বারবার ভারসাম্য হারাচ্ছে। অনেক চালক বাধ্য হয়ে বিকল্প পথ খুঁজলেও অধিকাংশের জন্য সেই সুযোগ নেই। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, নারী ও বৃদ্ধদের চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, গত এক থেকে দুই বছর ধরে সড়কের এই অংশ একই অবস্থায় পড়ে থাকলেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। সাময়িকভাবে ইট বা খোয়া ফেলে পরিস্থিতি সামাল দেওয়ারও চেষ্টা করা হয়নি। ফলে প্রতিদিন দুর্ভোগ আরও বাড়ছে।

জানা গেছে, হিরাঝিল আবাসিক এলাকায় বহুতল ভবন নির্মাণ করে বহু প্রবাসী ও উচ্চ-মধ্যবিত্ত পরিবার বসবাস করছেন। আধুনিক আবাসিক এলাকা হিসেবে পরিচিত হলেও ডিএনডি ক্যানেল সড়কের পাশের এই গুরুত্বপূর্ণ অংশটি দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। বর্ষাকালে গর্তগুলো পানিতে তলিয়ে যাওয়ায় চালকরা গর্তের গভীরতা বুঝতে পারেন না। এতে প্রায়ই অটোরিকশা, সিএনজি, ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনার কবলে পড়ছে। অনেক সময় যাত্রীরাও আহত হচ্ছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এই সড়কটি হিরাঝিল, মিজমিজি পূর্বপাড়া, মজিববাগ, পাগলাবাড়ি, আল-আমিন নগর, মিজমিজি দক্ষিণপাড়া, উত্তরপাড়া, মিজমিজি পশ্চিমপাড়া, মামুদপুর, পাইনাদী পূর্বপাড়া, সিআইখোলা, পাইনাদী মধ্যপাড়া, পাইনাদী নতুন মহল্লা, ধনুহাজী রোড, কালুহাজী রোড ও বাতানপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষের প্রধান যোগাযোগের পথ। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার ও বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কের ক্ষতিগ্রস্ত দুটি অংশ মেরামত না হওয়ায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থাই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

হিরাঝিল এলাকার দোকানি বাচ্চু মিয়া বলেন, “দুই বছর ধরে এই জায়গাটিতে বড় বড় গর্ত হয়ে আছে। আশপাশের প্রায় সব রাস্তা আরসিসি ঢালাই করে উন্নয়ন করা হলেও এই ছোট্ট অংশটি আজও সংস্কার করা হয়নি। স্থানীয় কাউন্সিলরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহুবার অভিযোগ করা হয়েছে। কিন্তু কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। সাধারণ মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হলেও যেন দেখার কেউ নেই।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে তারা জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি অবহিত করে আসছেন। বিভিন্ন সময়ে মৌখিক অভিযোগের পাশাপাশি সংস্কারের দাবি জানানো হলেও এখন পর্যন্ত বাস্তব কোনো কাজ শুরু হয়নি। এতে ক্ষোভ ও হতাশা বাড়ছে স্থানীয়দের মধ্যে। তারা অবিলম্বে ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

গাইবান্ধায় ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, ৭ জনকে জরিমানা

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (ড্রেনেজ, চলতি দায়িত্ব) মো. হাসানুল ইসলাম বলেন, “হিরাঝিল সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জন্য ইতোমধ্যে টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। খুব দ্রুতই ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হবে। কার্যাদেশ দেওয়ার পরপরই কাজ শুরু হবে। আমরা আশা করছি, অল্প সময়ের মধ্যেই সড়কটির সংস্কার কাজ শেষ করে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করা সম্ভব হবে।”

তবে স্থানীয়দের প্রত্যাশা, শুধু আশ্বাস নয়, দ্রুত দৃশ্যমান কাজ শুরু হোক। তাদের মতে, গুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কার করা হলে একদিকে যেমন দুর্ঘটনার ঝুঁকি কমবে, অন্যদিকে হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তিরও অবসান ঘটবে। তাই বর্ষা মৌসুমে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই জরুরি ভিত্তিতে সড়কটির সংস্কার কাজ শুরু করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভোরের আকাশ/ইউএম

সড়কের বেহাল দশানারায়ণগঞ্জ

শেয়ার করুন: