শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল ধ্বংস, ৭ জনকে জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ২৪ জুলাই ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

গাইবান্ধা সদর উপজেলার দৌলতপুর গ্রামের ব্রিজ সংলগ্ন এলাকায় অবৈধ চায়না দুয়ারি জাল ও বানা দিয়ে তৈরি ফিক্সড ইঞ্জিন উচ্ছেদে মোবাইল কোর্ট পরিচালনা করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) সুমাইয়া জান্নাত।

এ সময় অভিযান চালিয়ে ৪০টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। একই সঙ্গে মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৭ জনকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

চীনে ভূমিধসে ১১ প্রাণহানি, নিখোঁজ ৫০

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মারজান সরকার।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় মাছের প্রজনন ও জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ মৎস্য আহরণে ব্যবহৃত নিষিদ্ধ জাল ও সরঞ্জামের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ইউএম

গাইবান্ধাঅবৈধ জাল জব্দ

শেয়ার করুন: