শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঘোড়াঘাটে টাপেন্টাডলসহ ৪ মাদক কারবারী আটক

ঘোড়াঘাট প্রতিনিধি

প্রকাশ : ৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ঘোড়াঘাটে দিনমজুরের কাজের কথা বলে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন চারজন। সঙ্গে ছিল কাপড়চোপড়ের ব্যাগ। তবে সেই ব্যাগেই লুকিয়ে রাখা হয়েছিল মাদক হিসেবে ব্যবহৃত ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। গন্তব্যে পৌঁছানোর আগেই পুলিশের হাতে আটক হন তারা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার টিএনটি মোড় এলাকায় গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে তল্লাশি চালিয়ে এসব টাপেন্টাডল উদ্ধার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নবাবগঞ্জ উপজেলার হরিনাথপুর অফিসপাড়ার লালন মিয়া (২৫), কাফিরুল ইসলাম (২৩), সোহাগ বাবু (২০) ও হাসান আলী (২২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামলী পরিবহনের একটি নৈশ কোচে কয়েকজন মাদক পাচার করছেন—এমন তথ্যের ভিত্তিতে টিএনটি মোড় এলাকায় অবস্থান নেয় পুলিশ। পরে সন্দেহভাজন ওই কোচটিতে তল্লাশি চালানো হয়।

আরও পড়ুন

দুর্গাপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা

তল্লাশির একপর্যায়ে চারজনের বহন করা কাপড়চোপড়ের ব্যাগ থেকে ২২০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে ব্যাগগুলো নিজেদের বলে স্বীকার করেন তারা। একই সঙ্গে নারায়ণগঞ্জে বিক্রির উদ্দেশ্যে এসব ট্যাবলেট নিয়ে যাচ্ছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মাদকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের ব্যবহৃত চারটি ব্যাগও জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: