ব্রাহ্মণবাড়িয়ার সব ওসিকে একযোগে বদলি, নারীসহ নতুন ৯ ওসি নিয়োগ

ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি থানার সব ওসিকে একযোগে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। সোমবার (২ ডিসেম্বর) জারি হওয়া এই আদেশে সদর মডেল থানাসহ সব থানায় নতুন ওসি নিয়োগ দেওয়া হয়েছে। নতুনদের মধ্যে একজন নারী ওসি যুক্ত হওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ প্রশাসনে নতুন মাত্রা যোগ হয়েছে।
পুলিশ জানায়, জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা জোরদার, অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল করা এবং থানাভিত্তিক জনসেবার মান উন্নত করার লক্ষ্যেই এই ব্যাপক পরিবর্তন। নতুন কর্মকর্তাদের দ্রুত দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত ৯ ওসিদের নাম-

১. আশুগঞ্জ থানায়: এ. কে. এম সফিকুল আলম চৌধুরী
২. সরাইল থানায়: মো. মনজুর কাদের ভূঁইয়া
৩. নাসিরনগর থানায়: মোহাম্মদ শাহিনুল ইসলাম
৪. আখাউড়া থানায়: মো. জাবেদ উল ইসলাম
৫. ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায়: শহীদুল ইসলাম
৬. বিজয়নগর থানায়: একে ফজলুল হক
৭. কসবা থানায়: নাজনীন সুলতানা (নারী ওসি)
৮. বাঞ্ছারামপুর থানায়: মোহাম্মদ ইয়াছিন
৯. নবীনগর থানায়: মুহাম্মদ রফিকুল ইসলাম
যেসব ওসিদের বদলি করা হয়েছে-
১. সদর মডেল থানার: মুহাম্মদ আজহারুল ইসলাম- বরুড়া থানায়
২. নাসিরনগর থানার: মাকসুদ আহম্মাদ- লাকসাম থানায়
৩. নবীনগর থানার: শাহীনুর ইসলাম- মনোহরগঞ্জ থানায়
৪. বিজয়নগর থানার: শহীদুল ইসলাম- মেঘনা থানায়
৫. সরাইল থানার: মোরশেদুল আলম চৌধুরী- হোমনা থানায়
৬. বাঞ্ছারামপুর থানার: মো. হাসান জামিল খান- মুরাদনগর থানায়
৭. কসবা থানার: মো. আব্দুল কাদের- বাংগুরাবাজার থানায়
৮. আশুগঞ্জ থানার: মো. খাইরুল আলম- পেকুয়া থানায়
৯. আখাউড়া থানার: মো. ছমিউদ্দিন- কক্সবাজার সদর থানায়
মোট ৯ জনের মধ্যে ৭ জন কুমিল্লা জেলায় এবং ২ জন কক্সবাজার জেলায় বদলি হয়েছে।
জাতীয় নির্বাচন সামনে রেখে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী এবং সেবা কার্যক্রম গতিশীল করতে এ রদবদল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।
ভোরের আকাশ/জাআ