খুলনার দৌলতপুরে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

রবিবার সকালে খুলনার দৌলতপুরে ট্রেনের ধাক্কায় এনামুল হক (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে নগরীর দৌলতপুর রেলক্রসিংয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনামুল হক মেহেরপুরের গাংনী উপজেলার মানিকদিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে। খুলনা রেলওয়ে থানার এসআই উত্তম কুমার চক্রবর্ত্তী জানান, স্ত্রীর মৃত্যুর পর থেকে এনামুল হক মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন।
সকালে খুলনা থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া ‘কপোতাক্ষ এক্সপ্রেস’ ট্রেনের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুরুতে পরিচয় না জানা গেলেও পকেটে থাকা মোবাইলের নম্বর সূত্রে স্বজনদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় নিশ্চিত করা হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ভোরের আকাশ/সু.পা