শিরোনাম
ঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দামঢাকার বিকল্প শহর হচ্ছে কেরানীগঞ্জেভ্যাট যাচাইয়ের আওতায় আসছে ২৭ হাজার অনলাইন ব্যবসাপাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজযাত্রীদের বিমানভাড়া, ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিন: ধর্মমন্ত্রীপাকিস্তান সীমান্তের কাছে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা মোতায়েন করতে যাচ্ছে ভারতডিএমপির নিয়মিত অভিযানে গ্রেপ্তার ৫১৭রাজধানীসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েনবিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

বাঘায় ভেজাল গুড় কারখানায় অভিযানে দুই শ্রমিক আটক

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

রাজশাহীর বাঘা উপজেলার ভেজাল গুড়ের  কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই শ্রমিকে আটক করে কারাগার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বাঘা থানা পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড়, কৃত্রিম রং, কেমিক্যাল, চুন, চিনি ও ময়দা পাওয়া যায়। চিনি ও ময়দা জব্দ করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় দান করা হয়।

উপজেলার বাউসা ইউনিয়নের কাচারিপাড়া গ্রামের রজব আলীর ছেলে বাঁধনের ভেজাল গুড়ের কারখানায় অভিযান পরিচালনা করেন বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অনন্যা। অভিযানে বিপুল পরিমাণ ভেজাল গুড় তৈরির উপকরণ জব্দ ও ধ্বংস করা হয়েছে। এ সময় ওই কারখানায় কর্মরত বকুল ও ফজলুর রহমান নামে দুই শ্রমিককে আটক করে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে ১০ মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন

মেঘনায় অবৈধ বালু উত্তোলনকালে দুই ড্রেজারসহ গ্রেপ্তার ৫

এ বিষয়ে বাঘা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মেজিস্টেট নুসরাত জাহান অনন্যা বলেন, ভেজাল গুড় তৈরিতে ব্যবহৃত রং ও কেমিক্যাল বিনষ্ট করা হয়েছে। 
জনস্বার্থ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা জুড়ে গড়ে ওঠেছে প্রায় দুই শতাধিক ভেজাল গুড়ের কারখানা। বার বার অভিযানেও বন্ধ হচ্ছে না এসব অবৈধ কারবার, ধরাছোঁয়ার বাইরে কারবারি। তবে কেন পেটের দায়ে খেটে খাওয়া দিনমজুরদের দেওয়া হয়েছে সাজা। এমন প্রশ্ন ও তীব্র সমালোচনার মুখে পড়ছে ভ্রাম্যমান আদালতের অভিযান। 

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: