শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় বিশেষ অভিযানে অস্ত্র ও ইয়াবাসহ আটক ২

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ৩:৫৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে বৃহস্পতিবার সকাল ১২টায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবা সহ দুইজনকে আটক করেছে সাতকানিয়া থানা পুলিশ।অভিযান পরিচালিত হয় দক্ষিণ বিল্লাপাড়া, বসন্ত পুকুর পাড়া ও কাশেমের ডেকোরেশন দোকান এলাকায়।

আটকরা হলেন- মোহাম্মদ তারেক (পিতা: আবুল কাশেম) মিনারুল আলম (পিতা: নুরুল আলম) দু’জনই ছদাহা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ইয়াবা সেবন অবস্থায় ছিলেন।দেহ তল্লাশীর সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১টি এয়ার পিস্তল (NP60 Draco, Precihole Sports Pvt Ltd, Made in India) ২টি বার বোর শর্টগানের কার্তুজ (লিডবল),১টি লোহার স্টিক, ৩টি স্মার্টফোন, ৬টি বাটন ফোন, ২৮ পিস ইয়াবা ট্যাবলেট।

গ্রেফতারের পর আসামীদের প্রেস ব্রিফিংয়ের জন্য পুলিশ সুপার, চট্টগ্রাম কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

পুলিশ জানিয়েছে, আটক দু’জনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন এবং উদ্ধারকৃত সামগ্রীর উৎস খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মোহাম্মদ তারেকের বিরুদ্ধে পূর্বে সাতকানিয়া থানায় ৩টি মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে সাতকানিয়া থানায় হত্যা মামলার ওয়ারেন্টও রয়েছে।

ভোরের আকাশ/জাআ

সাতকানিয়াআটক

শেয়ার করুন: