শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬, ৫:০২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিভিন্ন ইভেন্ট ও প্রতিযোগিতায় অংশ নিয়ে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লৎসর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী পুরস্কার পেয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মো. ইলিয়াছ পাটওয়ারী। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবদুল গাফফার সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি শাহ সুলতান খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাসুদুল আলম বাচ্চু, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মহিব উল্যাহ, দৈনিক কালের কণ্ঠের লাকসাম প্রতিনিধি সৈয়দ মজিবুর রহমান দুলাল ও বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মোহাম্মদ শাহাবুদ্দিন হায়দার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুল ইসলাম।

আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। একই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থীকে সম্মাননা স্মারক দেওয়া হয়।

আরও পড়ুন

রূপগঞ্জে ৭ হত্যা মামলাসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার

উপজেলা স্কাউটস কমিশনার নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল চন্দ্র দেবনাথকে, ২০২৫ সালে উপজেলায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় শিক্ষক মো. মনিরুল ইসলামকে এবং শ্রেষ্ঠ কাব শিক্ষক নির্বাচিত হওয়ায় মোসাম্মৎ রোকেয়া বেগমকে সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত পাঁচ কৃতি শিক্ষার্থীকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/জেআ

কুমিল্লাসরকারি প্রাথমিক বিদ্যালয়

শেয়ার করুন: