শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে জেলের জালে ৮০ কেজির পাখি মাছ

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫, ৬:৩১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে প্রায় ৮০ কেজি (২ মণ) ওজনের একটি বিরল প্রজাতির পাখি মাছ (ফ্লাইং ফিশ); যা স্থানীয়ভাবে গোলপাতা মাছ নামেও পরিচিত।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে মাছটি কুয়াকাটাসংলগ্ন মহিপুর মৎস্য মার্কেটে বিক্রির জন্য আনা হলে একনজর দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

গত তিন দিন আগে গভীর বঙ্গোপসাগরে এফবি নূরজাহান নামের একটি ফিশিং ট্রলারের জালে মাছটি ধরা পড়ে। বিশালাকৃতির পাখনা থাকার কারণে স্থানীয়দের কাছে মাছটি পাখি মাছ নামে পরিচিত।

মৎস্য আড়তদার ও জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, উপকূলীয় এলাকায় এ মাছের চাহিদা তুলনামূলক কম থাকায় দামও বেশি ওঠে না। খোলা বাজারে উন্মুক্ত নিলামে মাছটি ৯ হাজার টাকায় বিক্রি হয়। মুন্নী ফিসের স্বত্বাধিকারী জাহিদুল ইসলাম রাজীব ১১২ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

তিনি জানান, বাড়তি দামে বিক্রির আশায় মাছটি ঢাকায় পাঠানো হবে।

মাছটি ধরার সঙ্গে সংশ্লিষ্ট জেলে কামাল মাঝি বলেন, জাল টানার সময় অন্যান্য মাছের সঙ্গে এই পাখি মাছটি উঠে আসে। কিন্তু চাহিদা কম থাকায় দামও কম পেয়েছি।

কলাপাড়া উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখি মাছ মূলত গভীর সমুদ্রের মাছ। এর বৈজ্ঞানিক নাম সেইল ফিশ। স্থানীয় জেলেরা একে পাখি মাছ বলে জানে। এ মাছ অত্যন্ত সুস্বাদু ও পুষ্টিগুণ সমৃদ্ধ।

ভোরের আকাশ/এসএইচ
 

পটুয়াখালী

শেয়ার করুন: