শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে বিয়েসহ প্রতারণার অভিযোগে ভুয়া এনএসআই সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি:

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ৯:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
সুনামগঞ্জে বিয়েসহ প্রতারণার অভিযোগে  ভুয়া এনএসআই সদস্য গ্রেফতার
সুনামগঞ্জে বিয়েসহ প্রতারণার অভিযোগে ভুয়া এনএসআই সদস্য গ্রেফতার

জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থার (এনএসআই) সদস্য পরিচয় দিয়ে সুনামগঞ্জে বিয়েসহ নানা প্রতারণার অভিযোগে টিটন বিশ্বাস (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার টিটন বিশ্বাস সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মধ্য তাহিরপুর গ্রামের মৃত সাধন বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন জানান, টিটন বিশ্বাস প্রতারণা করে বিয়ের পর শ্বশুরবাড়ির লোকজনের কাছ থেকে টাকাপয়সা নিয়েছেন বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ করা হয়। এই অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, এনএসআই পরিচয় ব্যবহার করে টিটন সুনামগঞ্জ সদর উপজেলার একটি গ্রামে বিয়ে করেন। এ পরিচয়ে তিনি এলাকায় দাপিয়ে বেড়াতেন। এমনকি শ্বশুরবাড়ি থেকে টাকাপয়সাও নিয়েছেন। চাকরি দেওয়ার কথা বলে অনেকের সঙ্গে প্রতারণাও করেছেন।

টিটন বিশ্বাসের স্ত্রীর ভাই জানান, টিটন নিজেকে এনএসআইয়ের সদস্য পরিচয় দিয়ে তাদের এলাকায় যান। ২০২৩ সালে তিনি হিন্দুধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার বোনকে বিয়ে করেন। নিজ এলাকাতেও তিনি এনএসআইয়ের সদস্য হিসেবে পরিচয় দিতেন। এ পরিচয়ের কারণে সবাই তাকে সমীহ করতেন। টিটন প্রায়ই টাকার জন্য শ্বশুরবাড়ির লোকজনকে চাপ দিতেন। বিভিন্ন সময়ে টাকাও নিয়েছেন। ইদানীং এই চাপ বেড়ে যায় ও শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে খারাপ আচরণ শুরু করেন। এক পর্যায়ে তাদের সন্দেহ হলে বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানান। এরপর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গ্রেপ্তারের সময় টিটনের কাছ থেকে এনএসআইয়ের লোগোযুক্ত ভুয়া পরিচয়পত্র এবং বিদেশ যেতে ছুটিসংক্রান্ত একটি প্রজ্ঞাপন উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

ভোরের আকাশ/হ.র

গ্রেফতার

শেয়ার করুন: