শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ৬৮ বস্তা সরকারি চাল উদ্ধার, ৪ ইউপি সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৫, ২:৪৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৮ বস্তা সরকারি চাল উদ্ধার, ৪ ইউপি সদস্য গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় ৬৮ বস্তা সরকারি চাল উদ্ধার, ৪ ইউপি সদস্য গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউনিয়নে অভিযান চালিয়ে ইউপি সদস্যদের (মেম্বার) বাড়ি থেকে ৬৮ বস্তা ভিজিডির সরকারি চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১জন নারী সদস্যসহ স্থানীয় ৪ জন ইউপি সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে এই অভিযান পরিচালনা করা হয়। 

গ্রেপ্তাকৃতরা হলেন- দরিকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাসান মিয়া (৪২), ৮ নম্বর ইউপি সদস্য হবি সরকার (৪৫), ৯ নম্বর ইউপি সদস্য হাবিব মিয়া (৩৫) ও সংরক্ষিত নারী ইউপি সদস্য পারভীন আক্তার (৫০)। বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাদেরকে শুক্রবার আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ একটি দল বৃহস্পতিবার ভোররাতে উপজেলার দরিকান্দি ইউনিয়নে ওই অভিযান চালায়। এতে ভিজিডির সরকারি ৬৮ বস্তা চাল উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। মহিলাবিষয়ক মন্ত্রণালয় থেকে প্রাপ্ত ওই সরকারি চালগুলো দরিকান্দি ইউনিয়নের উপকারভোগী মোট ৯৩ জন দরিদ্র নারীর মাঝে বিতরণ করার কথা ছিল। জনপ্রতি ১৫০ কেজি অর্থাৎ ৫ বস্তা করে ওই সরকারি চাল পাওয়ার জন্য ওইসব উপকারভোগী নারীরা অনলাইনে আবেদন করেছিলেন।

 নিয়মানুযায়ী সরকারি ওই ৬৮ বস্তা চাল মূলত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে থাকার কথা ছিল। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী এসব চাল ইউপি সদস্যদের প্রত্যেকের বাড়ি থেকে জব্দ করে এবং একজন নারী সদস্যসহ ৪ জন ইউপি সদস্যকে আটক করে থানায় সোপর্দ করে। বাঞ্ছারামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা জানান, এ বিষয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: