শিরোনাম
ইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীইউপি ভোট: প্রথম ধাপের তফসিল ১০ ডিসেম্বরডিসেম্বরকে সামনে রেখে অস্থিতিশীলতা তৈরির পাঁয়তারা চলছে: শ্রমমন্ত্রী১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবারগার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশসাজেকে দুই পক্ষে ঘণ্টাব্যাপী গোলাগুলি, অবরোধে বন্ধ বড় যান চলাচলঅক্টোবরে রেমিট্যান্স এলো ৩৫ হাজার ৩৪৫ কোটি টাকা৩১৮ কারখানা বন্ধ, কাজে নেই ৭ লাখ শ্রমিক৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

শহরের পাশে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে উত্তাল শরীয়তপুর

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ : ১ নভেম্বর ২০২৬, ৮:১৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় জেলা শহরের কাছাকাছি শরীয়তপুর-ঢাকা মহাসড়কের পাশে পূর্বনির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে তৃতীয় দফায় কর্মসূচি পালন করেছেন জেলার সর্বস্তরের মানুষ। এবার মানববন্ধন ও বিক্ষোভের পাশাপাশি মশাল মিছিল এবং সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় শরীয়তপুর জেলার সর্বস্তরের জনগণ-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এতে শরীয়তপুর সদর, জাজিরা, নড়িয়াসহ জেলার বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ, শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন। কর্মসূচি চলাকালে প্রায় ৩০ মিনিট মহাসড়ক অবরোধ করে রাখেন তাঁরা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। কর্মসূচিতে বক্তব্য দেন নশাসন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুম খান, ইউপি সদস্য বিল্লাল শেখ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান ডালিম ও কামরুল ইসলাম মালতসহ অন্যরা।

বক্তারা বলেন, ২০২৩ সালে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইন পাসের পর শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ও নড়িয়া উপজেলার নশাসন এলাকাকে বিশ্ববিদ্যালয়ের সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনায় রাখা হয়েছিল। তবে সম্প্রতি নতুন উপাচার্য নিয়োগের পর ওই স্থানগুলো বাদ দিয়ে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।

নশাসন ইউনিয়ন বিএনপির সহসভাপতি মাসুম খান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করছি না। বরং চাই, এটি এমন জায়গায় হোক, যেখানে জেলার সব উপজেলার শিক্ষার্থীরা সহজে যাতায়াত করতে পারবেন। জেলা শহরের কাছাকাছি পূর্বনির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে পুরো জেলার মানুষ এর সুফল পাবেন। জমির মূল্য যদি সমস্যা হয়, তাহলে স্থানীয় মানুষ বিশ্ববিদ্যালয়ের জন্য বিনামূল্যে জমি দিতেও প্রস্তুত।

স্থানীয় ইউপি সদস্য বিল্লাল শেখ বলেন, বিশ্ববিদ্যালয়টি কোনো নির্দিষ্ট উপজেলা বা এলাকার মানুষের জন্য নয়, এটি পুরো শরীয়তপুর জেলার সম্পদ। ডামুড্যার প্রস্তাবিত স্থানটি জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। সেখানে বিশ্ববিদ্যালয় হলে জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি হবে। তাই শিক্ষার্থীদের সুবিধা ও জেলার সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে সদর এলাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানাচ্ছি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুর রহমান ডালিম বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণের ক্ষেত্রে শুধু জমির প্রাপ্যতা বিবেচনা করলেই হবে না। শিক্ষার্থীদের যাতায়াত, নিরাপত্তা, আবাসন, চিকিৎসা ও অন্যান্য নাগরিক সুবিধাও বিবেচনায় নিতে হবে। আমরা চাই, সবদিক বিবেচনা করে জেলা শহরের কাছাকাছি বিশ্ববিদ্যালয়ের স্থান নির্ধারণ করা হোক।

খোঁজ নিয়ে জানা যায়, শরীয়তপুরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় ২০২১ সালে। ওই বছরের অক্টোবরে সরকার বিশ্ববিদ্যালয় স্থাপনের সিদ্ধান্ত নেয়। প্রথমে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে বিশ্ববিদ্যালয়টির নামকরণের উদ্যোগ নেওয়া হলেও ২০২৩ সালে প্রতিষ্ঠার আইন চূড়ান্ত অনুমোদন পায়। একই বছরের ১৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়টির গেজেট প্রকাশিত হয়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার বিশ্ববিদ্যালয়টির নাম পরিবর্তন করে শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয় রাখে। চলতি বছরের ৮ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখরকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এরপর ক্যাম্পাসের স্থান নির্ধারণ নিয়ে আলোচনা শুরু হয়। গত ১৬ অক্টোবর জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জেলা প্রশাসককে সঙ্গে নিয়ে ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা এলাকায় একটি জমি পরিদর্শন করেন। ওই এলাকায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের কথা জানানো হয়। এলাকাটি জেলা শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে। এরপর থেকেই বিশ্ববিদ্যালয়টি জেলা শহরের কাছাকাছি স্থাপনের দাবিতে আন্দোলনে নামেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আরও পড়ুন

নতুন ভৌতিক সিনেমা নিয়ে ফিরছেন কঙ্গনা

গত ২৩ অক্টোবর বিকেলে শরীয়তপুর-ঢাকা মহাসড়কের কোটাপাড়া ব্রিজসংলগ্ন এলাকায় একই দাবিতে মানববন্ধন করেন তাঁরা। পরে ২৮ অক্টোবর বেলা ১১টার দিকে শরীয়তপুর সদর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

সর্বশেষ রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় তৃতীয় দফায় কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। এবার মানববন্ধন ও বিক্ষোভের পাশাপাশি মশাল মিছিল এবং প্রায় ৩০ মিনিট সড়ক অবরোধ করেন তাঁরা।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: