শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির বাসচাপায় অটোরিকশায় থাকা দুই নারী, এক শিশু ও এক পুরুষ যাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে একটি অটোরিকশা চুমুরদী ইউনিয়নের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং সংলগ্ন এলাকায় দুর্ঘটনা ঘটে। নিহত সবাই অটোরিকশার যাত্রী। দুর্ঘটনা পর ঢাকা-বরিশাল মহাসড়কে কিছুসময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালাচ্ছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, মডার্ন পরিবহনের একটি বাস টেকেরহাট থেকে ঢাকাগামী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে তিনজন ও হাসপাতাল নেওয়ার পথে একজন মারা যায়। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

 

ফরিদপুরমৃত্যুসড়ক দুর্ঘটনায় নিহত

শেয়ার করুন: