শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জীবননগরে সড়ক দুর্ঘটনায় আহত ইজিবাইক চালকের মৃত্যু

জীবননগর প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজধানী ঢাকার হোম কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন লিখন হোসেন(৩০)।

সোমবার (২৫ মে) সকাল ১১ টার দিকে তার মৃত্যু হয়। নিহত লিখন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ফজলুল হকের ছেলে।

গত শনিবার ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় উথলী বিজিবি ক্যাম্পের সামনে একটি মাইক্রো গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে চিকিৎসকের পরামর্শে যশোরে নেওয়া হয়। যশোরে অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক ঐদিন রাতেই ঢাকায় রেফার্ড করেন। ঢাকাতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ১১ টার দিকে কিছুক্ষণ আগে শেষ নিশ্বাস ত্যাগ করেন লিখন।

আরও পড়ুন

টেকনাফে অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ ডাকাত সর্দার গফুর গ্রেফতার

সড়ক দুর্ঘটনায় নারী ও শিশু সহ মোট ৬ জন আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের ৫ জন এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এদিকে সোমবার সকালে লিখন হোসেনের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

জীবননগর

শেয়ার করুন: