শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে অস্ত্র-গুলিসহ দুর্ধর্ষ ডাকাত সর্দার গফুর গ্রেফতার

টেকনাফ প্রতিনিধি

প্রকাশ : ২৫ মে ২০২৬, ১:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফে র‌্যাব-১৫ এর চিরুনি অভিযানে অস্ত্র, গুলি ও দেশীয় ধারালো অস্ত্রসহ দুর্ধর্ষ ডাকাত দলনেতা আব্দুল গফুর (৪৪) গ্রেফতার হয়েছে।

রোববার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৫ মিনিটে র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার বাহারছড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়া (কোনারপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত গফুর দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, অস্ত্রবাজি, মাদক চোরাচালানসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সে পালানোর চেষ্টা করলে সদস্যরা তাকে আটক করতে সক্ষম হন। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার বসতঘরে তল্লাশি চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি), এক রাউন্ড রাইফেলের গুলি এবং একটি বড় লোহার কিরিচ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল গফুর টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালীপাড়া এলাকার মৃত বদিউর রহমানের ছেলে।

আরও পড়ুন

অপহৃত প্রবাসী উদ্ধার, ফতুল্লায় ওসিকে আদালতের শোকজ

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সে ‘গফুর ডাকাত দল’-এর মূল হোতা ও অন্যতম শীর্ষ অস্ত্রধারী সন্ত্রাসী। এর আগে একটি মাদক মামলায় তার পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড হয়। এছাড়াও তার বিরুদ্ধে গুরুতর আঘাত ও হত্যা চেষ্টা মামলার চার্জশিট রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১৫।

ভোরের আকাশ/এসএইচ
 

টেকনাফ

শেয়ার করুন: