শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মাগুরায় মেলায় লটারির নামে জুয়া

মাগুরা প্রতিনিধি

প্রকাশ : ১৭ মে ২০২৬, ৭:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মাগুরা শিশু মাঠে এফবিসিসিআই এর আয়োজনে শুরু হওয়া মাসব্যাপী বাণিজ্য মেলাকে কেন্দ্র করে প্রবেশ টিকিটের নামে জুয়া খেলার অভিযোগ উঠেছে। 

প্রশাসনের অনুমতি ছাড়াই বিভিন্ন এলাকায় লটারি ও জুয়ার কার্যক্রম পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে।

বিষয়টি মো. আব্দুল্লাহ আল মাহমুদ এর দৃষ্টিগোচর হলে রবিবার (১৭ মে) সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শহরের বিভিন্ন এলাকা থেকে জুয়া পরিচালনার সরঞ্জাম জব্দ করা হয়। সাইত্রিশ বাজার, পারনান্দুয়ালী মডেল মসজিদ এলাকা এবং মহিষাডাঙ্গা থেকে মোট তিনটি লটারি ড্রাম, টিকিট বই ও মাইক জব্দ করা হয়েছে। 

এর মধ্যে পারনান্দুয়ালী মডেল মসজিদ এলাকা থেকে একটি এবং মহিষাডাঙ্গা থেকে দুটি লটারি ড্রাম উদ্ধার করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া কোনো ধরনের লটারি বা জুয়ার কার্যক্রম পরিচালনা করা আইনত দণ্ডনীয় অপরাধ। 

আরও পড়ুন

‘ঢাকা শহরকে ১৮ মাসে ১৮ বছর পিছিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার’

এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

ভোরের আকাশ/ র.ই

 

লটারিআব্দুল্লাহ আল মাহমুদ

শেয়ার করুন: