লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত লোহাগাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রেসক্লাবের ২৭ জন সদস্য ও ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব মোস্তফিজুর রহমান বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুহাম্মদ ইলিয়াছ। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন পুটিবিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রূপন কান্তি নাথ।
নির্বাচনে সভাপতি পদে এম. এম. আহমদ মনির জয়লাভ করেন। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এরশাদ আলম। সাংগঠনিক সম্পাদক পদে সাত্তার সিকদার, অর্থ সম্পাদক পদে মোজাহিদ হোসেন সাগর, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এহতাশামুল হক রাব্বি এবং দপ্তর সম্পাদক পদে দেলোয়ার হোসেন রশিদী নির্বাচিত হয়েছেন।
সহ-সভাপতি পদে অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, যুগ্ম সম্পাদক পদে মুহাম্মদ খোকন সুশীল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. ইউসুফ নির্বাচিত হয়েছেন। কার্যনির্বাহী সদস্য পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মনির আহমদ আজাদ ও ডা. মুহাম্মদ কামাল উদ্দিনকে নির্বাচিত ঘোষণা করা হয়।
প্রেসক্লাবের ১১টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজীদ বিন আখন্দ ও লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ, স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ নিবিড়ভাবে পর্যবেক্ষন করেন।
প্রেসক্লাবের সদস্য ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
ভোরের আকাশ/আ.র