আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের সচেতনতামূলক পরিদর্শন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রায়হান কবির।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আড়াইহাজার পৌরসভার আয়োজনে তিনি উপজেলা সদর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক এবং আড়াইহাজার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আড়াইহাজার পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান ইমন সহ বিএনপি নেতা, সরকারি সফর আলী কলেজের সাবেক ভিপি কবির হোসেন, সাংবাদিক মোস্তফাকামাল,বিএনপি নেতা মোতাহার হোসেন রতন মোল্লা, সহ নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার পরামর্শ দেন।
ভোরের আকাশ/ এনউব