শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদীর হত্যাকারীদের ভারতে আশ্রয়ের প্রতিবাদে বেনাপোল সীমান্তে বিক্ষোভ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদীর হত্যাকারীদের ভারত থেকে ফেরত দেওয়ার আহবান জানিয়ে যশোরের বেনাপোল সীমান্তের শুণ্য রেখায় বিক্ষোভ করেছে ছাত্র সমাজ। এসময় প্রতিবাদী শ্লোগানে উত্তাল হয়ে ওঠে সীমান্ত এলাকা। শুণ্য রেখায় প্রবেশে বিক্ষোভকারীদের বিজিবি পুলিশ বাঁধা সৃষ্টি করলে ছাত্ররা বাঁধা এড়িয়ে প্যাছেঞ্জার টার্মিনালের সামনে এক ঘন্টা তাদের কর্মসুচী পালন করে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় বিক্ষোভ মিছিলটি বেনাপোল বাজার থেকে লংমার্চ নিয়ে চেকপোষ্টে সীমান্তে পৌছায়। এসময় কোন প্রকারের অপ্রতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ নিরাপত্তা জোরদার করে।

বিক্ষোভকারীরা বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে হাদীর হত্যাকারীদেরকে দেশে ফেরত না দিলে ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে। তারা অভিযোগ তোলেন শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ভারতে আশ্রয় না দেওয়ার আহবান জানান ছাত্র সমাজের নেতারা।

বিক্ষোভ সভায় অংশগ্রহনকারী নেতাদের মধ্যে ছিলেন প্রাক্তন শিক্ষক আব্দুল মান্নান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেনাপোল শাখার আহ্বায়ক আসাদুল্লাহ আল গালিব,সদস্য সচিব সাজেদুর রহমান শিপু,মূখ্য সংগঠক নাইমুর রহমান,যুগ্ম সদস্য সচিব রেজোয়ান হোসেন আকাশ, শার্শা আসনের এমপি পদপ্রার্থী মুরাদ-উদ-দৌলা, জুলাই যোদ্ধা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র মুশফিকুর রহমান সাকিবসহ ছাত্রদল, ছাত্র শিবিরের নেতা কর্মীরা।

ভোরের আকাশ/এসএইচ

বেনাপোলবিক্ষোভ

শেয়ার করুন: