শিরোনাম
প্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রী

পিরোজপুরে বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত

নাজিরপুর( পিরোজপুর)প্রতিনিধি

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ২:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

‎বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা রোভারের উদ্যোগে গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স লাউঞ্জে এ কর্মশালার আয়োজন করা হয়।

‎‎অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা রোভার কমিশনার ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা রোভারের সহ-সভাপতি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ  ও পিরোজপুর জেলা বি এন পির আহবায়ক আলমগীর হোসেন, রোভার অঞ্চল প্রতিনিধি হিসেবে অংশ নেন সহ-সভাপতি রোভার অঞ্চল মো. শহিদুল ইসলাম (এলটি) সহ জেলার বিভিন্ন কলেজের রোভার গ্রুপ সভাপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

‎দিনব্যাপী এ কর্মশালায় রোভার কার্যক্রমের উন্নয়ন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, তরুণদের নেতৃত্বগুণ বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে রোভারদের সম্পৃক্তকরণের বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎বক্তারা বলেন, স্কাউট আন্দোলন শুধু পাঠ্যবইয়ের সীমার মধ্যে নয়; এটি তরুণদের সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতায় গড়ে তোলে।

রোভার স্কাউটরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর রোভার গ্রুপ পরিচালনা এবং সভাপতিদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
‎
‎অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, গ্রুপভিত্তিক আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।

ভোরের আকাশ/তা.কা

রোভারস্কাউটসপিরোজপুর

শেয়ার করুন: