শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে সালিশ বৈঠকে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ৮:১১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জের কুথলিপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও দীর্ঘদিনের বিরোধ মীমাংসায় ডাকা একটি সালিশ বৈঠককে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে রাণীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী ও সাবেক মেম্বার চান্দুর সমর্থকদের মধ্যে এই সংঘাত বাঁধে। প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় রণক্ষেত্রের সৃষ্টি হয় এবং বেশকিছু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। 

এতে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকটি বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। এই ঘটনায় মোজাফফর নামে একজন আহত হয়েছেন। তবে বিস্ফোরণের সংখ্যা নিয়ে পুলিশের ভাষ্য ভিন্ন। 

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, এলাকার লোকজন অনেক বেশি বললেও মূলত ৩ থেকে ৪টি ককটেল বিস্ফোরণ হয়েছে, যার আলামত আমাদের কাছে আছে। এই ঘটনায় একজন আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের অভিযান চলছে। 

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।

ভোরের আকাশ/ র.ই

 


                 

 

ককটেল বিস্ফোরণরহমত আলী

শেয়ার করুন: