শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনায় ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন জিওসির

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনায় ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন জিওসির
নির্বাচনের নিরাপত্তা পর্যালোচনায় ব্রাহ্মণবাড়িয়া পরিদর্শন জিওসির

নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন করেছেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও নির্বাচনকালীন নিরাপত্তা প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিদর্শন করেছেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৩৩ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কুমিল্লা এরিয়া মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

সোমবার (২ ফেব্রুয়ারি) তিনি ব্রাহ্মণবাড়িয়া সফরে এসে মোতায়েনরত সামরিক বাহিনীর সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলার অসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

সফরকালে কমান্ডার ১০১ পদাতিক ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী তাকে স্বাগত জানান এবং দায়িত্বপূর্ণ এলাকা সম্পর্কে অবহিত করেন।

সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তাদের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, র‍্যাব, এনএসআই, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, বাহিনীগুলোর মধ্যে সমন্বয় এবং দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মেজর জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আন্তঃবাহিনী ও অসামরিক প্রশাসনের নিবিড় সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং নিয়মিত যোগাযোগ বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে নির্বাচনকালীন পরিবেশ বজায় রাখতে অসামরিক প্রশাসনকে সেনাবাহিনীর সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরবর্তীতে তিনি ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলার দায়িত্বে থাকা সকল পদবীর সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দিকনির্দেশনা প্রদান করেন। দেশ ও জাতির প্রয়োজনে দীর্ঘ দেড় বছরের বেশি সময় ধরে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য মোতায়েনরত সেনাসদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিওসি। এ সফরে তাঁর সঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম উদ্দিন, বিএএম এবং ব্রিগেডিয়ার জেনারেল সোহেল হাসান, এসজিপি, এনডিসি, পিএসসি-সহ ডিভিশন সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

ভোরের আকাশ/এনএস
 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচননিরাপত্তাব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: