শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁদাবাজির অভিযোগে কারাগারে যুবক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির চাকরি দেয়ার নামে চাঁদাবাজির অভিযোগে মাসুম রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত তিন মাস আগে বিজিবির চাকরি হয়েছে মাসুম রানার আপন ভাগনের। চাকরি হওয়ার পর থেকে মাসুম তার বোনের কাছে ৭ লাখ টাকা দাবি করে আসছেন। তার দাবি- তার ভাগনের চাকরি তিনি কোনো এক দালালের মাধ্যমে করে দিয়েছেন। এজন্য দালালকে এখন ৭ লাখ টাকা দেওয়া লাগবে। প্রতিনিয়ত মাসুম এভাবে টাকা দাবি করতে থাকলে এক পর্যায় মাসুমের বিরুদ্ধে মামলা করেন তার বোন।

শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ভাগনের বিজিবির চাকরি হয়েছে শুনে ভাগনের স্বজনদের কাছে চাঁদাদাবি মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভোরের আকাশ/জাআ

চাঁপাইনবাবগঞ্জকারাগারঅভিযোগ

শেয়ার করুন: