শিরোনাম
সাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জনসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিতাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডেসন্তোষজনক হয়নি এইচএসসি পরীক্ষার ফল : শিক্ষামন্ত্রীডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৮তাহসিফের মৃত্যু: অজ্ঞাতদের আসামি করে বাবার হত্যা মামলাকারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৪৯.৪৩, জিপিএ-৫ পেয়েছে ৮৮৬ শিক্ষার্থীমাদরাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ জনএইচএসসিতে ইংরেজি-আইসিটিতে ফেল করেছে ৩ লাখ ৮২ জন

বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে : প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৩:১০ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণ প্রমাণ করেছে বিরোধী দলের জনপ্রিয়তায় ধস নেমেছে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

শনিবার সকালে ঠাকুরগাঁওয়েরর রুহিয়া উপজেলায় টাঙন ব্যারেজে মাছ ধরা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত প্রার্থীর ডাকা বিক্ষোভ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকারের আট মাসের কর্মকান্ডের মূল্যায়ন করেছেন ঠাকুরগাঁওয়ের মানুষ। অন্যদিকে, যারা বিক্ষোভের ডাক দিয়েছে,বিভিন্ন সময়ে লংমার্চ ও রোডমার্চ করেছে, উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। তিনি আরও বলেন, বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী পেয়েছেন অনেক কম ভোট।

এসময় দেশব্যাপী খাল ও নদী খনন কার্যক্রমে কোথাও কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

আরও পড়ুন

তিন মাসের বকেয়া বেতন থেকে বঞ্চিত হচ্ছেন যাঁরা

পরে টাঙন ব্যারেজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। এতে স্থানীয় জেলে ও সাধারণ মানুষের অংশগ্রহণে শুরু হয় মাছ ধরার উৎসব।

এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্ত¡াবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ এনউব

শেয়ার করুন: