শিরোনাম
গাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলিগাজীপুরের কোনাবাড়ি থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানায় ছুটি ঘোষণাআশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপচাকরি থেকে বরখাস্ত সাবেক ডিবিপ্রধান হারুনসহ ৭ কর্মকর্তাপোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড রবিবারবেতন-ভাতা বৃদ্ধির দাবিতে আবারও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধসংবিধান সংশোধন ছাড়া জুলাই সনদ বাস্তবায়ন সম্ভব নয়: রিজভীঅকৃতকার্য ৪ লক্ষাধিক শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রীসাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি

সাজেকে ২ ঘণ্টা ধরে চলছে আঞ্চলিক সংগঠনের মধ্যে গোলাগুলি

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্রকর্মীদের মধ্যে প্রায় দুই ঘণ্টা ধরে গোলাগুলি চলছে।

শনিবার (৩১ অক্টোবর) দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়া এলাকার দুর্গম পাহাড়ে এই গোলাগুলি শুরু হয়।

পুলিশ সূত্র থেকে জানা গেছে, এলাকায় একক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বিরোধের জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়। দীর্ঘ সময় ধরে চলা এই গোলাগুলিতে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে দুর্গম এলাকা হওয়ায় এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন

তাহসিফ হত্যা: গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে

ঘটনার সত্যতা নিশ্চিত করে সাজেক থানার ওসি তোফাজ্জল হোসেন বলেন, আজ দুপুর ১টা থেকে সাজেকের কলাবুনিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি চলছে। এলাকাটি বেশ দুর্গম হওয়ায় তাৎক্ষণিকভাবে ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও যৌথ নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে।

নিরাপত্তা বাহিনী ও পুলিশ দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ভোরের আকাশ/এনএস

শেয়ার করুন: