কপোতাক্ষ মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

খুলনার কয়রায় কপোতাক্ষ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণির (২০২৬-২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কপোতাক্ষ মহাবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোল্যা আবু বকর সিদ্দিক। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ওলিউল্লাহ, অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক আবম আব্দুল মালেক, কয়রা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচএম শাহাবুদ্দিন, কয়রা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, কলেজের পরিচালনা পরিষদের সদস্য কামরুজ্জামান, জামায়াত নেতা আবুল কালাম, সাংবাদিক কামাল হোসেনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের প্রভাষক বিদেশ রঞ্জন মৃধা ও আনিসুর রহমান।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। অনুষ্ঠানে শিক্ষার্থীদের নতুন শিক্ষাজীবনের সাফল্য কামনা করা হয়।
ভোরের আকাশ/ এনউব