গাইবান্ধায় ২ মাদক কারবারিকে ৩৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক।
আটকৃতরা হলেন- সাইফুল ইসলাম। তিনি গোবিন্দগঞ্জ পৌরসভার পান্থাপাড়া এলাকার মৃত মনতাজ উদ্দিনের ছেলে এবং সুজন মিয়া শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের বাসিন্দা।
আটকদের বিরুদ্ধে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশীদ ইরাম খান। আদালত সাইফুল ইসলামকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং সুজন মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তারা।
ভোরের আকাশ/এম