শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে বিএনপির আনন্দ মিছিল

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৯ জুন ২০২৫, ৬:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত আহবায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মাওনা চৌরাস্তায় বিশাল আনন্দ মিছিল ও সভা করেছে নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৯ জুন) বিকালে উপজেলার মাওনা চৌরাস্তায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে এ  মিছিল অনুষ্ঠিত হয়।

ছবি-ভোরের আকাশ

মিছিল শেষে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের স্বপ্ন বৈসমহীন মানবিক বাংলাদেশ গড়ে উঠবে। নানা রকম ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা ও বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য মিছিলটি পল্লীবিদ্যুত মোড় থেকে শুরু হয়ে মাওনা চৌরাস্তার ঢাকা ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে।

ছবি-ভোরের আকাশ

এ সময় মিছিলে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। মিছিল শেষে মাওনা চৌরাস্তার ফ্লাইওভার নিচে পথসভা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর সঞ্চালনায় সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল মোতালেব, যুগ্ম আহবায়ক মোসলেম মৃধা, এড জাফর, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার বেপারী, ছাত্রদল সভাপতি সাইফুল মোল্লা প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

শ্রীপুরগাজীপুরবিএনপিআনন্দ মিছিল

শেয়ার করুন: