শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বাঞ্ছারামপুরে আ. লীগ নেতা পচা দেলু গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ : ৩ আগস্ট ২০২৫, ১:০৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন ওরফে পচা দেলুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২ আগস্ট) ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ৬টি হত্যা মামলাসহ মোট ৮টি মামলা রয়েছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে তিনি ফরদাবাদ ইউনিয়নে মামলা বাণিজ্য, চাঁদাবাজি, মাদক ব্যবসায় পৃষ্ঠপোষকতা এবং সালিশ বাণিজ্যের মাধ্যমে প্রভাব বিস্তার করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, পচা দেলু ও তার ঘনিষ্ঠ সহযোগী নূর-ই-আলম সিদ্দিকী গত ১ বছরে অন্তত ২০ কোটি টাকার অবৈধ আয় করেছেন। বাঞ্ছারামপুর ও পার্শ্ববর্তী নবীনগর ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষকে ভুয়া মামলায় ফাঁসিয়ে হয়রানি করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে দলীয় পরিচয় ব্যবহার করে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন দেলু।

একাধিক সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি রাজধানীতে আত্মগোপনে যান এবং বিএনপিপন্থী কিছু আইনজীবীর সহায়তায় আবারও মামলাবাণিজ্যে সক্রিয় হয়ে ওঠেন।

অভিযোগ রয়েছে, তার গ্রামের পুরনো টিনের দোচালা ঘর থাকলেও বর্তমানে তিনি একটি দোতলা ডুপ্লেক্স ভবনের মালিক হয়েছেন; রয়েছে একাধিক জমিও। তবে তার কোনো বৈধ ব্যবসা বা আয়ের উৎস পাওয়া যায়নি। পচা দেলুর গ্রেপ্তারের খবরে ফরদাবাদ এলাকার সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ও উল্লাস ছড়িয়ে পড়ে। অনেকে রাস্তায় নেমে প্রকাশ্যে উল্লাস করেন এবং তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছেন, দেলুর বিরুদ্ধে থাকা মামলাগুলো তদন্তাধীন। তাকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ভোরের আকাশ/তা.কা

ব্রাহ্মণবাড়িয়া

শেয়ার করুন: