শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় চা দোকানে বাকি না দেওয়ায় গুলি, আহত ২

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৫, ৬:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চা দোকানে বাকি না দেওয়ায় অণ্ডকোষে গুলি করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধ হন।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নাপিতের বাজারে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ওয়াসিম মিয়া ইদিলপুর ইউনিয়নের দক্ষিণ চকদাড়িয়া গ্রামের (চা দোকানি) সিদ্দিক মিয়ার ছেলে ও মর্জিনা বেগম মজিদ মিয়ার স্ত্রী। অপরদিকে অস্ত্রধারী সন্ত্রাসী গোলাপ মিয়া একই গ্রামের মৃত তয়েজ প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি চা দোকানে বাকি না দেওয়ায় নারীসহ দু’জনকে গুলি করেছে গোলাপ মিয়া (৩০) নামের এক যুবক। এ ঘটনায় গুলিবিদ্ধ ওয়াসিম মিয়া (৪৫) ও মর্জিনা বেগমকে (৩৫) গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন পরিষদের সদস্য খোকন মিয়া বলেন, ওই সময় সিদ্দিকের চায়ের দোকানে এসে গোলাপ মিয়া বাকিতে বিভিন্ন পণ্য চান। এতে অপারগতা জানালে গোলাপ মিয়া হঠাৎ করে পিস্তল বের করে একাধিক গুলি ছুড়েন। এতে ওয়াসিম মিয়ার অণ্ডকোষের নিচে এবং মর্জিনা বেগমের পায়ে গুলি লাগে। তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা সদর হাসাপাতালে ভর্তি করা হয়। এই অস্ত্রধারী সন্ত্রাসী গোলাপ মিয়া সাবেক এমপি উম্মে কুলসুম স্মৃতির আস্থাভাজন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই অস্ত্রের উৎস খোঁজাসহ অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

ভোরের আকাশ/জাআ

গুলিগাইবান্ধাআহত

শেয়ার করুন: