বরিশাল কেন্দ্রীয় কারাগার
মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল কেন্দ্রীয় কারাগার এর কর্মকর্তাবৃন্দ।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেল সুপার মুহাম্মদ মঞ্জুর হোসেন, ডেপুটি জেলার সংস্থাপন আনন্দ কুমার শীলসহ বরিশাল কেন্দ্রীয় কারাগারের গার্ডিং স্টাফ বৃন্দ।
ভোরের আকাশ/এসএইচ